বলিউড অভিনেতা ইশান খট্টর ও মালয়েশিয়ান মডেল চাঁদনী বেইজের তিন বছরের সম্পর্কে ভাঙন ধরেছে বলে গুঞ্জন উঠেছে। এর নেপথ্যে ‘ধুরন্ধর’ অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে ইশানের ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছে।সম্প্রতি একটি বিজ্ঞাপনে ইশান ও সারাকে একসঙ্গে দেখা যায়। এরপর মুম্বাইয়ের একটি ক্রিকেট ম্যাচেও তাদের একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সম্পর্ক ভাঙা বা সারার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ইশান কিংবা চাঁদনীর কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।