২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

Share

দুই দশকেরও বেশি সময় পর আবারও পর্দায় ফিরতে পারেন কেট হাডসন ও ম্যাথিউ ম্যাককনাহে। তাদের জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’-এর সিক্যুয়েল তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে প্যারামাউন্ট। ২০০৩ সালের সিনেমাটিতে অ্যান্ডি অ্যান্ডারসন ও বেঞ্জামিন ব্যারির চরিত্রে অভিনয় করেছিলেন কেট ও ম্যাথিউ। এবারও নির্মাতারা তাদের পুরোনো চরিত্রে ফেরাতে আগ্রহী। কেট ইতোমধ্যে প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন। তবে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে। গল্প ও চিত্রনাট্য চূড়ান্ত হয়নি, এমনকি শুটিং বা মুক্তির তারিখও ঘোষণা করা হয়নি। ২০০৩ সালের ছবিটি বিশ্বব্যাপী ১৭৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল।