যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় গ্যাংস্টার গঙ্গা চরিত্রে দেখা যাবে নয়নতারা ও কিয়ারা আদভানিকে। তবে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে শুরুতে রাজি ছিলেন না নয়নতারা। তারকাবহুল ছবির অংশ হতে অনাগ্রহী ছিলেন তিনি। পরে পরিচালক গীতু মোহনদাসের গল্প ও ভাবনায় মুগ্ধ হয়ে সিদ্ধান্ত বদলান এই অভিনেত্রী। গীতু সরাসরি দেখা করে চিত্রনাট্য শোনানোর পরই নয়নতারার ধারণা পাল্টে যায়। গল্প শুনে পরিচালকের ভাবনায় মুগ্ধ হয়ে তিনি শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন। নয়নতারার মতে, ‘টক্সিক’-এ গীতু মোহনদাসের কাজ দর্শকদের বিস্মিত করবে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে যশের পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির জন্য পরিবার ও সন্তানদের কম সময় দিয়ে যশ যে ত্যাগ স্বীকার করেছেন, সেটিও তুলে ধরেন নয়নতারা।