‘ব্রহ্মাস্ত্র ২’-এ দীপিকা পাড়ুকোন থাকছেন—এমন খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছেন অভিনেত্রীর মুখপাত্র। তিনি জানিয়েছেন, সিনেমাটির সঙ্গে দীপিকার কোনো সম্পৃক্ততা নেই। তবে রণবীর কাপুরকে শিব চরিত্রে ফের দেখা যাবে বলে জানা গেছে। ২০২২ সালের প্রথম কিস্তির পর এবার ‘অ্যাস্ট্রাভার্স’-এর পরবর্তী গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি।