আরিয়ানের ‘ব্যাডস অব বলিউড ২’ নিয়ে জল্পনা তুঙ্গে, প্রস্তুত শাহরুখ

Share

আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডস অব বলিউড’ সাড়া ফেলার পর এর দ্বিতীয় সিজন নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিরিজের লেখক বিলাল সিদ্দিকী জানিয়েছেন, নেটফ্লিক্স ও শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্টের মধ্যে সিক্যুয়েল নিয়ে আলোচনা চলছে। প্রথম সিজনের সাফল্যের পর আবারও কাজ করার বিষয়ে আশাবাদী বিলাল। আরিয়ানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশংসা করেছেন তিনি। বিলালের মতে, দুজনের রসবোধ, সিনেমা নিয়ে পছন্দ এবং গল্প বলার ধরনে মিল থাকায় কাজটি সহজ হয়েছিল।