‘মহাকালী’র টিজারে দানবগুরু শুক্রাচার্যের চরিত্রে ভিন্ন রূপে হাজির হয়েছেন অক্ষয় খান্না। ভয়ংকর লুক ও গম্ভীর কণ্ঠে তার অভিনয় ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। টিজারে ধর্ম-অধর্মের প্রশ্ন তোলার পাশাপাশি অক্ষয়ের চরিত্রকে রক্তবীজকে মানবজাতির সর্বনাশের নির্দেশ দিতেও দেখা যায়। প্রশান্ত বর্মা সিনেম্যাটিক ইউনিভার্সের এই সিনেমায় দেবী কালীর চরিত্রে অভিনয় করেছেন শ্রীয়া রেড্ডি। ‘মহাকালী’ মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের ৮ জানুয়ারি।