কন্নড় তারকা যশ তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রচারণায় থালাপতি বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন। চেন্নাইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও দায়িত্বকে সম্মানের সঙ্গে ধরে রাখতে বিজয় দিনরাত পরিশ্রম করছেন। যশের মতে, বিজয়ের শৃঙ্খলা, একাগ্রতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা প্রশংসনীয়। প্রযোজক কে ভেঙ্কট নারায়ণার কাছ থেকেও বিজয়ের পরিশ্রমের কথা শুনেছেন বলে জানান তিনি। এদিকে ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। এতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। অভিনয়ে আরও রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।