টালিউডের মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র জানিয়েছেন, শাহরুখ খান তার স্বপ্নের পুরুষ এবং প্রথম ‘ভালোবাসা’। অভিনেতার ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাটিও তার অন্যতম পছন্দের। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথম শাহরুখের সঙ্গে দেখা হয়েছিল সৌরসেনীর। পরে মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও দুবার দেখা হয়। একবার শাহরুখ তাকে আদর করে ভালো কাজ করার পরামর্শ দেন। সৌরসেনীর ভাষ্য, প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর তার প্রতি ভালোবাসার পাশাপাশি সম্মানও আরও বেড়েছে। শাহরুখ যেভাবে সবাইকে শ্রদ্ধা ও সম্মান দেন, তা তাকে মুগ্ধ করেছে।