শাহরুখের পাঁচ সিনেমা থেকে কেন বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া?

Share

শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের জুটি বলিউডে বেশ জনপ্রিয় হলেও একসময় শাহরুখের সঙ্গে কাজ করার কথা থাকা অন্তত পাঁচটি সিনেমা থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া। এর মধ্যে ছিল ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ ও ‘কাল হো না হো’র মতো সিনেমা। সবচেয়ে আলোচিত ছিল ‘চলতে চলতে’। শুরুতে শাহরুখের বিপরীতে ঐশ্বরিয়াকে নেওয়া হলেও শুটিং শুরুর পর তাকে সরিয়ে দেওয়া হয়। পরে তার জায়গায় অভিনয় করেন রানি মুখার্জি। সে সময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে নানা আলোচনা ছিল। পরে বিষয়টি নিয়ে ঐশ্বরিয়া জানান, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাকে কয়েকটি সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যা তাকে মানসিকভাবে আঘাত করেছিল। শাহরুখও পরে এ সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, সিদ্ধান্তটি শুধু তার একার ছিল না; প্রযোজনা দলের একাধিক সদস্য ও অংশীদার এতে যুক্ত ছিলেন। তবে ঐশ্বরিয়ার পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি।