অক্টোবরে আসছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’

Share

পারিবারিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক গল্পের ওয়েবফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে। মো. আক্তার হোসেন পরিচালিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন চিকিৎসক ও গবেষক ডা. তৃণা ইসলাম। কিশোর বয়সে গর্ভধারণের শারীরিক ও মানসিক ঝুঁকি, চিকিৎসা ও কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা এবং অভিভাবকের দায়িত্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এতে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারে খোলামেলা যোগাযোগের গুরুত্বও তুলে ধরা হয়েছে। ‘শব্দহীন যন্ত্রণা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম, তাহসান বিন রফিক, মৌরি, ফারজানা ছবি, বড়দা মিঠুসহ অনেকে। নির্মাতার আশা, ছবিটি দর্শকদের বিনোদনের পাশাপাশি কিশোরদের স্বাস্থ্য ও সচেতনতা নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি করবে।