বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের ১৪তম আসরে ‘সর্ব-প্যাথি ডাক্তার’ নাটকের জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন নাজনীন হাসান খান। ২৪ আগস্ট রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন অভিনেতা মোশাররফ করিম। নাটকটির গল্প, চরিত্র নির্মাণ ও সামাজিক বাস্তবতার উপস্থাপনার জন্য প্রশংসিত হন নাজনীন। ২০১০ সালে নাটক রচনার মাধ্যমে যাত্রা শুরু করা এই নির্মাতা এ পর্যন্ত ৫০টির বেশি নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মাণ করেছেন। এর আগে বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৪ ও TRAB অ্যাওয়ার্ড ২০২৫-এও সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন তিনি।