বিকিনি পড়ে ভাইকে রাখি বাঁধবেন কেন

Share

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতির পোশাকের সমালোচনা করে কঙ্গনা প্রশ্ন করেন, এত ধরনের পোশাকের সুযোগ থাকার পরও ভাইকে রাখি বাঁধার সময় কেন এমন পোশাক বেছে নিতে হবে। কঙ্গনার মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কৃতির সমালোচনা করলেও অনেকে তার পাশে দাঁড়িয়েছেন।