মন পাখিতে সনি রহমান ও বৃষ্টি চৌধুরী

Share

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, প্রেম-ভালোবাসা, সংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান, চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন সৈয়দ মাসুম। টাঙ্গাইল, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা ও আমিন সরকারসহ অনেকে। পরবর্তী ধাপে আরও কয়েকজন পরিচিত শিল্পী যুক্ত হওয়ার কথা রয়েছে।