পলি-কে সাথে নিয়ে পর্দায় ফিরছেন রাসেল মিয়া

Share

চলচ্চিত্রে নতুন জুটি হয়ে ফিরছেন রাসেল মিয়া ও একসময়ের জনপ্রিয় নায়িকা পলি। ‘পাত্রী চাই’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রিদম খান শাহীন। তারারদেশ লিমিটেডের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত ছবিটির শুটিং সম্প্রতি পুবাইলে গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে শুরু হয়েছে। অভিনেতা মান্নার বিপরীতে ‘চাকরের প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল অহনা রহমানের। সম্প্রতি সেই সময়ের স্মৃতি শেয়ার করে অহনা জানান, তিনি ও তার পরিবার সিনেমায় কাজের জন্য প্রস্তুত ছিলেন না। পরে পরিচালক রকিবুল ইসলাম রাকিবকে সঙ্গে নিয়ে মান্না তাদের বাসায় গিয়ে পরিবারকে রাজি করান। তবে দুর্ভাগ্যজনকভাবে মান্নার মৃত্যুর কারণে সিনেমাটির কাজ শেষ করা সম্ভব হয়নি। ছবিটিতে মান্না ও অহনা কেবল একটি গানের শুটিং করেছিলেন, যা পরবর্তীতে সিনেমায় রাখা হয়।সিনেমাটিতে থাকছে তিনটি গান। গানগুলোর গীতিকার ও সুরকার এবং ছবির প্রযোজক শিমুল মাহমুদ। তিনি আশা প্রকাশ করেছেন, ইন্ডাস্ট্রির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় চলচ্চিত্রের বর্তমান মন্দাভাব কাটিয়ে সুদিন ফিরবে।