ইনস্টাগ্রামে নির্মাতাকে পাঠানো একটি মেসেজই রুক্মিণী বসন্তের ক্যারিয়ারে এনে দেয় বড় পরিবর্তন। ২০২৩ সালে ‘সপ্ত সাগারাদাচি এল্লো’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে নির্মাতা হেমন্ত রাওকে সরাসরি মেসেজ করেছিলেন তিনি। পরে ইমেইলে বায়োডাটা পাঠিয়ে অডিশনে ডাক পান এবং নির্বাচিত হন। সেই সিনেমার পর কন্নড় ইন্ডাস্ট্রিতে পরিচিতি বাড়ে রুক্মিণীর। এরপর ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর সাফল্যে ভারতজুড়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে ‘টক্সিক’ ও ‘ড্রাগন’-এর মতো বড় সিনেমায় কাজ করছেন অভিনেত্রী।