ক্যারিয়ারের শুরুতে মাত্র ২ থেকে ৩ হাজার রুপি পারিশ্রমিকের একটি ফটোশুট করেছিলেন নয়নতারা। তখন তিনি মডেলিং করতেন এবং অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা ছিল না। সেই ফটোশুটের ছবি নজরে পড়ে পরিচালক সত্যন অন্তিক্কাড়ের, যিনি তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। ২০০৩ সালে মালয়ালম সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর ধীরে ধীরে তামিল, তেলুগু ও বলিউডে নিজের অবস্থান তৈরি করেন নয়নতারা। বর্তমানে দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী প্রতি ছবিতে আনুমানিক ১০ থেকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা যায়।