কৃতির পোশাক বিতর্কে কঙ্গনাকে রাহুলের কড়া জবাব

Share

কৃতি শ্যাননের পোশাক নিয়ে কঙ্গনা রানাউতের মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার রাজনৈতিক অঙ্গনেও গড়িয়েছে। কৃতির সমর্থনে সরব হয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রাহুল কৃতির পোস্ট শেয়ার করে বলেন, একজন নারী কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। নারীদের স্বাধীনতা নিয়ে ট্রোল করা বন্ধ করার আহ্বানও জানান তিনি। অন্যদিকে কৃতি বলেন, উৎসবের অনুভূতি পোশাকে নয়, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধায়। এভাবেই কঙ্গনার মন্তব্য ঘিরে পোশাক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।