ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে। ভারত ও বিদেশের বাজার মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৯২ কোটি ৮০ লাখ রুপি। ফলে ২০০ কোটির মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর ৭ কোটি ২০ লাখ রুপি। শুধু ভারতেই সিনেমাটির নেট আয় ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। ২০০৭ সালের ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলটি দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। ইমরান হাশমির অভিনয় প্রশংসা পেলেও গল্পের গতি ও কিছু দুর্বলতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখন সবার নজর, ‘আওয়ারাপন ২’ কবে ২০০ কোটির ঘরে পৌঁছায়।