বাপ্পার গানে ফিরে দেখা ‘গলে যাওয়া সময়’

Share

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’ প্রকাশ পেয়েছে। নিজের কথা, সুর ও সংগীতে গানটিতে সময়ের চলে যাওয়া এবং জীবনের নানা অনুভূতি তুলে ধরেছেন তিনি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাট্য পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। এর আগে বাপ্পার কণ্ঠে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘রুপালি গিটার’ গানটি প্রকাশিত হয়েছে। এছাড়া ‘বুড়ো নাবিকের গল্প’ ও রুনা লায়লার সঙ্গে ‘অনায়াসে’ গানেও কাজ করেছেন তিনি। এবার রুনা লায়লার একক কণ্ঠে বাপ্পার সুর-সংগীতে নতুন গান আসছে।