হানিয়া কি নেশাগ্রস্ত, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

Share

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের একটি ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে তার জড়ানো কণ্ঠ, ঢুলুঢুলু চোখ ও উচ্ছ্বসিত আচরণ দেখে কেউ কেউ তাকে নেশাগ্রস্ত বলে দাবি করছেন। তবে হানিয়ার ভক্তদের একাংশের মতে, তিনি স্রেফ আনন্দ-উচ্ছ্বাসে ছিলেন এবং ভিডিও দেখে এমন মন্তব্য করা ঠিক নয়। এ নিয়ে নানা মত থাকলেও এখন পর্যন্ত হানিয়া বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।