সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

Share

দীর্ঘ ১৭ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খান। প্রিয়দর্শন পরিচালিত সাসপেন্স-থ্রিলার ‘হ্যায়ওয়ান’-এর ট্রেলার প্রকাশের পর ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। ছবিতে অক্ষয়কে দেখা যাবে এক ডার্ক চরিত্রে, আর সাইফ অভিনয় করেছেন এক অন্ধ ব্যক্তির ভূমিকায়। দুই চরিত্রের রহস্যময় সংঘাতই গল্পের মূল আকর্ষণ। সঙ্গে রয়েছেন বোমান ইরানি, সাইয়ামি খের, শ্রেয়া পিলগাঁওকর ও শারিব হাশমি। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিল্লাগি’ ও ‘আরজু’র পর ২০০৮ সালের ‘তশন’ ছিল অক্ষয়-সাইফ জুটির সর্বশেষ সিনেমা। এবার নতুন রূপে তাদের প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘হ্যায়ওয়ান’।