নির্যাতনের প্রতিবাদে ক্ষুব্ধ পাকিস্তানি তারকারা, ‘রাগ করতে করতে ক্লান্ত’

Share

পাকিস্তানে নারী ও শিশুদের ওপর একের পর এক সহিংসতা ও নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন দেশটির তারকারা। সম্প্রতি পাঁচ বছরের এক শিশু ও ৪৫ বছর বয়সী এক নারীর হত্যাকাণ্ডের পর দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা, গায়ক ও উপস্থাপকেরা। তালহা ইউনুস বলেন, বারবার এসব ঘটনার প্রতিবাদ করতে করতে তিনি ‘রাগ করতে করতে ক্লান্ত’। অন্য তারকারাও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারব্যবস্থায় কার্যকর সংস্কারের দাবি জানিয়েছেন। এদিকে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাকিস্তানে শিশু নির্যাতনের ১ হাজার ৯১৪টি ঘটনা নথিভুক্ত হওয়ার তথ্য জানিয়েছে শিশু অধিকারবিষয়ক সংগঠন সাহিল।