চোট কাটিয়ে বিজয়ের পাশে রাশমিকা, নজর কাড়ল ৯০ হাজার রুপির পোশাক

Share

হিপের চোট কাটিয়ে প্রথমবার জনসমক্ষে দেখা গেল রাশমিকা মান্দানাকে। প্রযোজক নিরঞ্জন রেড্ডির ছেলের বাগদান অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাত ধরে হাজির হন তিনি। অনুষ্ঠানে রাশমিকার পরনে ছিল ডিজাইনার সুরীনা চৌধুরীর বোতল-সবুজ অনারকলি, যার দাম ৮৯ হাজার ৯০০ রুপি। ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে চোট পাওয়ার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন এই অভিনেত্রী।