ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির গানের হাতেখড়ি ছোটবেলাতেই। অভিনয়ে প্রতিষ্ঠা পাওয়ার পরও গানের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন তিনি। ২০২৩ সালে ‘পরাণ পাখি’ নাটকের টাইটেল গানে কণ্ঠ দিয়ে প্রশংসা পান হিমি। এরপর ‘ইত্যাদি’তে সিয়াম আহমেদের সঙ্গে ‘তুমি আমায় ভালোবাসো’ গানটিও শ্রোতাদের মাঝে সাড়া ফেলে। সর্বশেষ ভালোবাসা দিবসে ‘দুজন দুজনার’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী। হিমির ভাষ্য, ছোটবেলায় গায়িকা হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত অভিনয়েই স্থায়ী হয়েছেন। তবে গানের প্রতি ভালোবাসা এখনো রয়েছে বলেই সুযোগ পেলেই গান করছেন।