নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে নিয়ে কলকাতায় ফিরেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে পোখরায় গিয়ে হড়পা বান ও ভূমিকম্পের মুখে পড়েছিলেন তারা। পরে নানা বাধা পেরিয়ে গোরখপুর হয়ে কলকাতায় ফেরেন। নিরাপদে ফেরার খবর জানিয়ে অনুরাগীদেরও আশ্বস্ত করেছেন অভিনেতা।