যে কারণে ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর

Share

ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন খবর ও গুজব ছড়িয়ে পড়ায় বিরক্ত তিনি। নিজের নামে ছড়ানো ভুল তথ্যের ব্যাখ্যা দিতে বারবার ফোন করতে হয় বলেও জানান আসিফ। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।