ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে, কাঁদছেন দর্শকরা

Share

কাজী মারুফ অভিনীত ‘গ্রিন কার্ড’ সিনেমাটি মুক্তির দুই বছর পর ইউটিউবে এসেছে। প্রবাসজীবনের ত্যাগ, একাকীত্ব ও সংগ্রামের বাস্তব গল্প তুলে ধরা সিনেমাটি দেখে আবেগাপ্লুত হচ্ছেন দর্শক। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, সিনেমাটি দেখে তাদের চোখে পানি এসেছে। সীমিত প্রেক্ষাগৃহে মুক্তির কারণে যারা সিনেমাটি দেখতে পারেননি, তারাও এবার ইউটিউবে দেখার সুযোগ পাচ্ছেন।