প্রায় সাড়ে চার মাস পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তানজিন তিশা। দীর্ঘ বিরতিতে থাকায় নাটক ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠলেও দুটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। তিশা জানান, নাটক তাঁর শিকড় ও ভালোবাসার জায়গা, তাই এটি থেকে কখনো দূরে থাকতে চান না। পাশাপাশি শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার বাকি কাজও শিগগির শুরু হতে পারে।