নেপালে শুটিং করতে গিয়ে বন্যা ও ভূমিধসের মুখে পড়েছিল ‘শিকার’ সিনেমার টিম। তবে শুটিং শেষ করে শুক্রবার রাতে নিরাপদে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। ঢাকায় ফিরে তিনি জানান, বড় কোনো সমস্যায় না পড়লেও সবাইকে নিয়ে দেশে ফেরাটা চ্যালেঞ্জিং ছিল।এদিকে একই দুর্যোগে নেপালে আটকে আছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তিনি ও তার সঙ্গীরা নিরাপদে থাকলেও বন্যা-ভূমিধসে ফেরার পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ফিরতে পারছেন না।