জেল থেকে নোরাকে সুকেশের চিঠি, উঠে এলো জ্যাকুলিনের নাম

Share

২০০ কোটি রুপি আর্থিক প্রতারণা ও অর্থপাচার মামলায় জেলবন্দী সুকেশ চন্দ্রশেখরের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নোরা ফাতেহিকে লেখা ওই চিঠিতে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পাশাপাশি জ্যাকুলিন ফার্নান্দেজের প্রসঙ্গও এনেছেন সুকেশ। চিঠিতে সুকেশ দাবি করেছেন, নোরা তার সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত ছিলেন এবং তাকে জ্যাকুলিনকে ছেড়ে দেওয়ার জন্য বারবার ফোন করতেন। নোরার জন্য বিলাসবহুল উপহার ও গাড়ি কেনার কথাও দাবি করেছেন তিনি। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই হয়নি। নোরা আগেই সুকেশের সঙ্গে কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করে নিজেকে ভুক্তভোগী দাবি করেছেন।