জন্মদিনেই কেন মৃত্যুর গুজব ছড়াল এই অভিনেতার?

Share

‘ব্রেকিং ব্যাড’খ্যাত অভিনেতা অ্যারন পলের ৪৭তম জন্মদিনে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। ভক্তদের কিছু শুভেচ্ছাবার্তার ধরন ও দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে পলের অনুপস্থিতি থেকেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে ভক্তদের পোস্ট ও মন্তব্যে স্পষ্ট হয়, এটি নিছক গুজব। জন্মদিন উপলক্ষে ব্যবহৃত কিছু পোস্টের টেমপ্লেটই মৃত্যুর খবর ছড়ানোর মূল কারণ। অ্যারন পল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাকে সর্বশেষ ‘অ্যাশ’ সিনেমায় দেখা গেছে; সামনে আরও কয়েকটি প্রকল্পে অভিনয় করার কথা রয়েছে।