বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ির নতুন সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ‘ফ্যামিলি ম্যান ৩’-এর কাজ শেষ করে নতুন এই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। অরবিন্দ আদিগার একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বেন রেখি। এতে মনোজের সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত। অবসরপ্রাপ্ত শিক্ষক ‘মাস্টারজি’কে ঘিরে আবাসন সংকট, নীতি ও প্রলোভনের দ্বন্দ্বই সিনেমাটির মূল গল্প।