নেপাল থেকে ফিরলেন খরাজ, জানালেন কীভাবে পৌঁছালেন কলকাতায়

Share

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার মুখে পড়েছিলেন টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নানা বাধা পেরিয়ে অবশেষে নিরাপদে কলকাতায় ফিরেছেন তিনি। পোখরা থেকে প্রথমে গোরখপুরে পৌঁছান খরাজ ও তার স্ত্রী। সেখান থেকে কলকাতায় ফেরেন তারা। বাড়ি ফিরে অনুরাগীদের আশ্বস্ত করে খরাজ জানান, সবার ভালোবাসা ও শুভকামনায় তারা নিরাপদে ফিরতে পেরেছেন। এদিকে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে থাকা অপু বিশ্বাসও নিরাপদে আছেন বলে জানিয়েছেন।