যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। প্রথম দিনে ভারতে ১০১ কোটি ১০ লাখ রুপি আয় করলেও দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৪০ লাখ রুপিতে—কমেছে প্রায় ৬৪ শতাংশ। প্রথম দুই দিনে ভারতে সিনেমাটির আয় ১৩৭ কোটি ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারে আয় হয়েছে ২৬ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী দুই দিনে ‘টক্সিক’ আয় করেছে ১৯০ কোটি ৭৫ লাখ রুপি। তবে তৃতীয় দিনে নয়ডার একটি শোতে কোনো দর্শক না থাকায় সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।