বলিউড অভিনেতা সাইফ আলীকে ছুরিকাঘাতের মামলায় নতুন মোড়

Share

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের মামলায় প্রায় দেড় বছর পর নতুন মোড় এসেছে। মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশের পাশাপাশি দয়ার আবেদন করেছেন।

 

২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ। অভিযোগ অনুযায়ী, বাড়িতে ঢুকে তাঁর ছোট ছেলে জেহর ঘরে যাওয়ার চেষ্টা করেন শরিফুল। সন্তানদের নিরাপত্তায় এগিয়ে গেলে সাইফের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন অভিনেতা।পরে তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় তাঁর শরীর থেকে ছুরির ভাঙা অংশ বের করা হয় এবং প্রায় পাঁচ দিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এদিকে, শরিফুলের দোষ স্বীকারের ইচ্ছা ও দয়ার আবেদনের পর আদালত সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন। আগামী ১১ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।