অবশেষে সাইফ আলী খানকে হামলার দায় স্বীকার করলেন সেই বাংলাদেশি

Share

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় দেড় বছরের বেশি সময় পর দায় স্বীকার করেছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে বিজয় দাস। শুক্রবার মুম্বাইয়ের আদালতে তিনি হামলার কথা স্বীকার করে কম শাস্তির আবেদন করেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে বান্দ্রায় সাইফের বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার হন শরীফুল। গ্রেপ্তারের পর হামলার অভিযোগ অস্বীকার করলেও এবার আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন তিনি। আইনজীবীর মাধ্যমে শরীফুল জানান, নিজের অপরাধের জন্য তিনি অনুতপ্ত। তার বিরুদ্ধে চলা মামলায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। তবে মামলাটি এখনো বিচারপ্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে।