‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানোর পর তার শরীরে সোয়াইন ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। অসুস্থতার কারণে বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ইমরান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার আশা জানিয়েছেন অভিনেতা। এদিকে তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।