তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি, পিবিআই তদন্তে যা জানাল

Share

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শাড়িটি ফেরত দিতে দেরি হলেও প্রতারণা বা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি। একইভাবে তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগও তদন্তে প্রমাণিত হয়নি। তবে পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার কথা জানিয়েছেন মামলার বাদী। আগামী ৯ সেপ্টেম্বর এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।