জন্মদিনে যুক্তরাষ্ট্রে থাকা অভিনেত্রী সাফা কবির ঘুরে দেখেছেন ‘হলিউড ওয়াক অব ফেম’। সেখানে প্রিয় শিল্পী মাইকেল জ্যাকসনের নামের পাশে বসে আবেগঘন মুহূর্ত কাটান তিনি। সেই মুহূর্তের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সাফা। অভিনয় ও মডেলিংয়ে পরিচিত সাফা কবির নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করে দর্শকের প্রশংসা পেয়েছেন।