বিবাহিত ও মা হয়েও ‘মিস ইউএসএ-২০২৬’ মুকুট জিতে ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী জাস্টাস কেলি। তিনি প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ীও। কয়েক বছর আগেও বিবাহিত নারী ও মায়েদের ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল না। ২০২৩ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং ২০২৪ সালে বয়সসীমাও বাতিল করা হয়। আগামী নভেম্বরে ‘মিস ইউনিভার্স-২০২৬’-এ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন কেলি।