মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’ ঘিরে প্রতারণার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন সেলেনা গোমেজ। বিনিয়োগকারীদের করা মামলায় তার বিরুদ্ধে প্রতারণা, চুক্তি লঙ্ঘন ও সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তবে সেলেনার আইনজীবীদের দাবি, বিনিয়োগকারীদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কোনো মিথ্যা তথ্য দেননি এবং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন না। তাই মামলা থেকে সেলেনাকে বাদ দেওয়ার আবেদন করেছেন তার আইনজীবীরা।