ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

Share

হিপ ইনজুরির কারণে কিছুদিন অভিনয় থেকে বিরতিতে ছিলেন রাশমিকা মান্দানা। ‘মাইসা’র শুটিংয়ে চোট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি।এবার কাজে ফেরার সুখবর দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে বিশ্রামের সময়ের ছবি ও ভিডিও শেয়ার করে জানান, খুব শিগগিরই শুটিংয়ে ফিরছেন। পরিবারের সঙ্গে সময় কাটানো ও পোষা কুকুরের সঙ্গে কাটানো মুহূর্তও ভক্তদের দেখিয়েছেন তিনি। রাশমিকার হাতে রয়েছে ‘মাইসা’সহ একাধিক সিনেমা। বিজয়ের বিপরীতে ‘রণবালী’ সিনেমাতেও দেখা যাবে তাকে।