কারিনা কাপুর অভিনীত ‘দায়রা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটির প্রচারঝলক প্রকাশের পর ২০১৯ সালের হায়দ্রাবাদে তরুণী পশুচিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে গল্পটির মিল খুঁজে পান অনেকে। তবে ‘দায়রা’ কোনো একটি নির্দিষ্ট ঘটনা অবলম্বনে তৈরি নয় বলে জানিয়েছেন পরিচালক মেঘনা গুলজার। তার ভাষায়, দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক নৃশংস ঘটনার সাধারণ যোগসূত্রই সিনেমাটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই গল্পটিকে একটি নির্দিষ্ট ঘটনা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। কারিনা সিনেমাটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দায়রা’।