চার কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, গীতা দত্ত ও আশা ভোঁসলের জনপ্রিয় গান নিয়ে বিশেষ সংগীতসন্ধ্যায় গাইবেন জয়িতা। আগামী ৪ সেপ্টেম্বর বনানীর বাটারনোট–এ জ্যাজ ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন গিটারিস্ট আহনাফ খান অনিক, পারকাশনে রাফিউল হক অন্তর এবং বেস গিটার ও পিয়ানোতে ফারশিদ আলম। অনুষ্ঠানে প্রথমবারের মতো এভাবে চার সুরসম্রাজ্ঞীর গান পরিবেশন করতে উচ্ছ্বসিত জয়িতা।