জীবনানন্দ দাশের বায়োপিক নিয়ে ফিরছেন নন্দিত নির্মাতা-প্রযোজক জুটি

Share

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্য এবার উঠে আসছে বড় পর্দায়। তাঁকে নিয়ে বায়োপিক নির্মাণে ফের এক হচ্ছেন নির্মাতা গৌতম ঘোষ ও প্রযোজক হাবিবুর রহমান খান। শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ উপন্যাস অবলম্বনে তৈরি হবে সিনেমাটি।এখনো প্রস্তুতি পর্যায়ে থাকা সিনেমাটির নাম ও জীবনানন্দের চরিত্রে অভিনয়শিল্পী চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ থেকেই নাম ভূমিকায় কাউকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে এই জুটি ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’ উপহার দিয়েছেন।