‘হেরা ফেরি’র সাফল্যই যেন প্রিয়দর্শনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সম্প্রতি ‘হাইওয়ান’ সিনেমার প্রচারণায় এসে এই নির্মাতা জানান, কমেডি ছবির শুটিং করতে তিনি চরম বিরক্ত বোধ করেন। ক্যারিয়ারের শুরুতে ‘গার্দিশ’ ও ‘বিরাসাত’-এর মতো সিরিয়াস সিনেমা নির্মাণ করলেও ‘হেরা ফেরি’র পর কমেডি বানানোর চাপ বাড়তে থাকে। দীর্ঘদিন একই ধারায় কাজ করতে গিয়ে একঘেয়েমি তৈরি হওয়ায় এবার থ্রিলার ঘরানায় ফিরেছেন তিনি।