মেজাজ হারালেন কারিনা, পাপারাজ্জিরা বলছেন ‘জয়া বচ্চনের বোন’

Share

‘দায়রা’র ট্রেলার লঞ্চে পাপারাজ্জিদের ওপর বিরক্ত হয়ে মেজাজ হারালেন কারিনা কাপুর। বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ দেওয়ার অনুরোধে বিরক্ত হয়ে তিনি জানান, হিল পরায় এতটা হাঁটাহাঁটি করা তার পক্ষে সম্ভব নয়। কারিনার এমন আচরণের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ কেউ তার আচরণকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে ‘জয়া বচ্চনের বোন’ বলেও কটাক্ষ করেছেন।