অতীতের ক্ষত আর শ্রেণিবৈষম্যের গল্পে মাহিরা-ওয়াহাজ

Share

পাকিস্তানি ধারাবাহিক ‘মিট্টি দে বাওয়ে’-তে জুটি বেঁধেছেন মাহিরা খান ও ওয়াহাজ আলী। এতে বিলকিস ওরফে বিল্লা চরিত্রে মাহিরাকে দেখা যাবে বিত্তশালী পরিবারের মেয়ে হিসেবে, আর ওয়াহাজ অভিনয় করছেন আর্থিক সংকটে থাকা বালা চরিত্রে। সামাজিক শ্রেণিবৈষম্য, অতীতের ক্ষত, প্রেম ও প্রতিশোধকে ঘিরে এগিয়েছে গল্প। টিজার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ, তবে নাটকটির প্রচারের চূড়ান্ত তারিখ এখনো জানানো হয়নি।