১৮০ সিনেমা ফ্লপ, ৭২ বছর বয়সে বাজিমাত মিঠুন চক্রবর্তীর

Share

বলিউডে পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ২৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। এর মধ্যে প্রায় ১৮০টি সিনেমা ফ্লপ হলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এই অভিনেতার। ৭২ বছর বয়সে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্যের মাধ্যমে ফের বড় চমক দেন তিনি। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে। ১৯৭৬ সালে ‘মৃগয়া’ দিয়ে অভিষেকের পর জাতীয় পুরস্কার পাওয়া মিঠুনের এই দীর্ঘ পথচলা তাই সাফল্য-ব্যর্থতার অনন্য এক গল্প।