‘জেলার ২’ নিয়ে মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনের অবসান ঘটিয়েছে নির্মাতারা। রজনীকান্ত অভিনীত সিনেমাটি নির্ধারিত সময়েই, আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সান পিকচার্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে রম্যা কৃষ্ণনও আগের চরিত্রে ফিরছেন।